এল ক্লাসিকোর সময় নিয়ে বার্সার ক্ষোভ

স্প্যানিশ লা লিগাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে লিগ কর্তৃপক্ষ। এজন্য ম্যাচের সময়েও আনা হয়েছে পরিবর্তন। আগামীকাল হতে যাওয়া এল ক্লাসিকো ম্যাচেও তার একটা প্রভাব পড়েছে। যে কারণে এই ম্যাচের সময় দেয়া হয়েছে স্থানীয় বেলা একটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।লিগ কর্তৃপক্ষের এমন উদ্যোগের সমালোচনা করেছে কাতালান ক্লাব বার্সেলোনার সমর্থকরা।
 
সময় পরিবর্তনের ক্ষেত্রে এশিয়ার দর্শকদের ধরার একটা পরিকল্পনা রয়েছে। লিগের গ্লোবাল কম্যুনিকেশন্স জোরিস এভার্স রয়টার্সকে বলেন, লা লিগা বিশ্বব্যাপী সমাদৃত। গত বছর বিশ্বের ২.৬ বিলিয়ন মানুষ এই লিগের খেলা দেখেছে। যার মধ্যে এশিয়ারই একটা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক রয়েছে। আমরা সেসব দর্শককে মধ্যরাত পর্যন্ত জাগিয়ে না রেখে বা শব্দ সংকেতের মাধ্যমে ঘুম থেকে না জাগিয়েই খেলা দেখতে চাই।  
 
তবে লা লিগা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে লিগের অন্যতম জায়ান্ট বার্সেলোনা। বার্সা সমর্থক গোষ্ঠীর চেয়ারম্যান কার্লস ওরডায়ালস বলেন, এটা খুবই পরিস্কার ফুটবলকে বৈশ্বিক লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে ক্লাবগুলো হয়তো অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। কিন্তু সেসব মর্থকদের কথা ভাবা হয়নি, যারা মাঠে এসে খেলা দেখেন।
 
ইত্তেফাক/কেআই