নৌবহরে যুক্ত হলো আধুনিক দুই যুদ্ধ জাহাজ

 
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ বহরে যুক্ত হল আধুনিক সমুদ্রগামী যুদ্ধজাহাজ সিজিএস মনসুর আলী ও সিজিএস কামরুজ্জামান। মংলার দিগরাজে কোস্টগার্ডের পশ্চিম জোন হেডকোয়ার্টাসের জেটিতে শুক্রবার দুপুরে যুদ্ধজাহাজ দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন  কোস্টগার্ড হেডকোয়াটার্সের পরিচালক অপারেশনাল ক্যাপ্টেন ইকবাল হোসেন।
 
এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
 
সিজিএস মনসুর আলীর অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম এহসান উল্লাহ খান, (জি), পিএসসি, বিএন এবং সিজিএস কামরুজ্জামানের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকি, (জি), পিসিজিএম, পিএসসি, বিএন।
 
ইত্তেফাক/আরকেজি