এনামুলের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরির সুযোগ তৈরি করে দ্বিতীয় দিন শেষ করেছিলেন খুলনার এনামুল হক ও মেহেদি হাসান। আজ জাতীয় ক্রিকেট লিগে ফাইনাল রাউন্ডের তৃতীয় দিনে এনামুলের সেই স্বপ্ন পূরণ হয়েছে। এদিন তিনি করেছেন ২০২ রান। ২৫১ বল খেলে এনামুল ২৩টি চার ও ৪টি ছক্কার মারে এ রান করেন। 
 
সাভারের বিকেএসপিতে ১৬৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ১৭৭ রানেই থেমে যান মেহেদি। ১৬০ বল মোকাবেলায় ২১টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। মেহেদি আউট হওয়ার পর ৮ উইকেটে ৪৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে খুলনা। এরপর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬৯ রান তুলে দিনশেষ করে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ঢাকা মাত্র ১১৩ রান করায় ইনিংস হার এড়াতেও দলটিকে এখনো করতে হবে ১৭৭ রান। 
 
ইত্তেফাক/কেআই