কানাইঘাটে পুলিশের সাথে 'বন্ধুকযুদ্ধে' হবিবুর রহমান হবি (৪৫) নামে ডাকাতি মামলার এক আসামি নিহত ও চার পুলিশ সদস্যসহ আরো ৬ জন আহত হয়েছেন। উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি হবিবুর রহমানকে ধরতে যায়। এ সময় হবিসহ তার পরিবারের সদস্যরা পুলিশের সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত হবি নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। হবির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি