কানাইঘাটে মোটরসাইকেল চালক রুবেল আহমদকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘাতকরা রুবেল আহমদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মতিনের ছেলে রুবেল আহমদ। তিনি ভাড়ায় মোটরসাইকেল দিয়ে যাত্রী আনা নেওয়া করতেন।
রুবেল আহমদের ছোট ভাই শাহীন আহমদ বলেন, কারো সাথে তাদের শত্রুতা নেই। নিহতের বুকসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো চাকুর আঘাত রয়েছে।
এসআই রাজীব মণ্ডল জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি