রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠন করেছে মিয়ানমার। কিন্তু কর্মপদ্ধতি নির্দিষ্ট করার পরও ভিন্ন কথা বলছে দেশটি।
IMG0
জেডব্লিউজির কর্মপদ্ধতির নথিতে স্পষ্ট করেই বলা হয়েছে, এ বছরের আগস্টের পর থেকে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শেষ হলে গত বছরের অক্টোবরের পর যারা এসেছে তাদের প্রত্যাবাসন শুরু হবে। কিন্তু গত মঙ্গলবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার মাস আগে রাখাইন থেকে পালিয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের প্রত্যাবাসনের কর্মপদ্ধতি দুই দেশ চূড়ান্ত করেছে। অথচ এর আগে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি এড়িয়ে গেছে তারা।
IMG1
বিশ্লেষকরা বলছেন, আলোচনায় একমত হয়ে পরে মিয়ানমারের অবস্থান বদল নতুন বিষয় নয়। গত অক্টোবরে স্বরাষ্ট্রমন্ত্রীর নেপিদো সফরের পরও বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে প্রেস বিজ্ঞপ্তিতে তাতে একতরফা পরিবর্তন আনে মিয়ানমার।
ইত্তেফাক/এমআর