রসিকের সাবেক মেয়রকে নতুন মেয়রের শুভেচ্ছা

 
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টুর বাসায় এসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নব-নির্বাচিত মেয়র মহানগর জাপা (এ) সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল শুক্রবার রাতে ঝন্টুর গুপ্তপারাস্থ বাসভবনে দুজনের এ শুভেচ্ছা বিনিময় হয়।
 
কেন্দ্রীয় জাপা নেতা ও জেলা যুব সংহতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, 'নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাবেক মেয়র ঝন্টু সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাবেক মেয়র নব নির্বাচিত মেয়রকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় উভয়ের মধ্যে কুশল বিনিময় হয়েছে।'
 
ইত্তেফাক/জামান