পোর্তো আলেগ্রে-তে চলছিল ব্রাজিল অ্যাটমস্পিয়ার ফেস্টিভ্যাল। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে শো করছিলেন ডিজে কেলাব ফ্রেইতাস। জমে উঠেছিল ডিজে শো।
অনুষ্ঠান চলাকালীন আচমকাই মঞ্চের উপরের অংশটি প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রবিবারের ঘটনা, সেখানে একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল।
IMG0
মঞ্চে চলছিল ডিজে পারফরম্যান্স। এমন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চের একটা বড় অংশ। মঞ্চের ভারী ধাতব কাঠামোয় চাপা পড়েন ডিজে-সহ অন্য শিল্পীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর কিছু ক্ষণের মধ্যেই ডিজে কেলাব ফ্রেইতাসের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গুরুতর আহত আরও তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে। খবর ডেইলি মেইল, মিরর।
ইত্তেফাক/আনিসুর