রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

 
সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে আরো বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।
 
ইত্তেফাক/এমআর