বগুড়া পৌরসভার ৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর ও শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক ইব্রাহিম হোসেন ওরফে ইব্রাহীম পাগলকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের সেউজগারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পৌর কাউন্সিলর ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে পুলিশ সদস্যকে মারপিট করে ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে। মামলার পর থেকে সে পলাতক ছিল।
শনিবার সন্ধ্যায় সদর থানার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দুরুল হুদা গোপন সংবাদের ভিত্তিতে সেউজগাড়ী এলাকা থেকে ইব্রাহিমকে গ্রেফতার করে। রোববার সকালে তাকে আদালতে নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু