ভেড়ামারায় ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের হলরুমে আজ রবিবার সকাল ১০টায় বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও কেক কেটে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। 
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক ও ভেড়ামারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ কে এম কাওছার হোসেন। 
 
বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকতারুজ্জামান মিঠু, থানার অফিসার্স ইনচার্জ আমিনূল ইসলাম, হাই স্কুলের প্রধান শিক্ষক আ. জব্বার, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মনা, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, দফতার সম্পাদক জাহাঙ্গীর আলম মিঠু মৃধা, ধমীয় সম্পাদক মাসুদ করিম, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম দিপু খাঁন, রেজাউল করিম, ইসমাইল হোসেন বাবু, শাহ জামাল, ওলি মাষ্টার মাসুদ রানা লেবু, জাহাঙ্গীর আলম খান, মাসুদ রানা, বকুল কুমার দেবনাথ, রাসেল আহমেদ প্রমুখ। 
 
বক্তরা বলেন, মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাক এই তিনের মিলিত শক্তি এক হয়ে বাঙালির স্বাধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তারই পথ ধরে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
 
ইত্তেফাক/কেকে