মুক্ত আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 
দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় নানা কর্মসূচি পালনের মধ্যেদিয়ে দিনটি পালন করা হয়েছে। আজ রবিবার সকালে সেনবাগ প্রেসক্লাবের হলরুমে মুক্ত আলোচনা সভা শুরু হয়। 
 
এতে রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, লেখক, পাঠক, সাংস্কৃতিক ব্যাক্তিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা সভায় অংশ নেন। পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 
 
দৈনিক ইত্তেফাকের সেনবাগ প্রতিনিধি ও সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম সায়েস্তানগরীর পরিচলানায় অনুষ্ঠিত মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও এসএ টিভির প্রধান সম্বনয়ক হাসান মনজুর। 
 
আলোচনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও শিক্ষক আবুল বাসার মানিক, সেনবাগ উপজেলা লেখক ফোরামের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, সেনবাগ প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত উল্যা প্রমুখ বক্তব্য রাখেন। 
 
এসময় কাবিলপুর হাজী মোকছেদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল আনোয়ার কামরুল, বাতাকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুর আলম, সেনবাগ সরকারি পাইলট হাই স্কুলের সিনিয়ির শিক্ষক নজরুল ইসলাম, ছিলোনীয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ বিএসসি, সাংবাদিক জাহাঙ্গীর পাটোয়ারী, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ফখর উদ্দিন, মাষ্টার বকুল আলম মুন্না, ফারাবি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের অতিথিরা কেক কেটে পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
 
ইত্তেফাক/কেকে