বেনাপোলে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 
দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে বেনাপোল প্রেস ক্লাব থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বন্দর নগরী বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে প্রেস ক্লাব বেনাপোলের সব সাংবাদিকসহ বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ যোগ দেন। 
 
র‌্যালি শেষে প্রেস ক্লাবের সভা কক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেস ক্লাবের সাধারণ সম্পাাদক বকুল মাহবুব। এ সময় দৈনিক ইত্তেফাকের  বেনাপোল সংবাদদাতা কাজী শাহ্জাহান সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার  কমিশনার আমিরুল ইসলাম, সাংবাদিক রাশেদুর রহমান রাশু, মশিয়ার রহমান রাশু ও ইত্তেফাকের শার্শা উপজেলা পত্রিকা এজেন্ট আলী হোসেন প্রমুখ। 
 
ইত্তেফাক/কেকে