হাজীগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 
চাঁদপুরের হাজীগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় হাজীগঞ্জ পৌর ভবনে কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
 
প্রধান অতিথি হিসেবে হাজীগঞ্জ পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আ স ম মাহবুব-উল-আলম লিপন কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর হাজীগঞ্জ বাজারে একটি র‌্যালি প্রদর্শিত হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাশার রুজমন, সাপ্তাহিক নতুনের ডাক পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, আমার কন্ঠ পত্রিকার সম্পাদক মো. কামাল হোসেন, মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক মনির“জ্জামান বাবলু, দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার অফিস প্রধান এস এম মিরাজ মুন্সী, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি হাবিব উল্যা, চাঁদপুর সংবাদ পত্রিকার হাজীগঞ্জ ব্যুরো রেজাউল করিম নয়ন প্রমূখ। 
 
৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে সার্বিক পরিচালনায় ছিলেন হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি শাখাওয়াত হোসেন শামীম। 
 
ইত্তেফাক/কেকে