শরণখোলায় ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 
আলোচনা সভা, দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে বাগেরহাটের শরণখোলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাব চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আ. ছাত্তার আকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাকের শরণখোলা সংবাদদাতা আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশষ অতিথি হিসেবে বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন। 
 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়েন্দা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক স্যুলতান আহমেদ গাজী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়তে উদ্দিন বাদশা, জাতীয় পার্র্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, এনজিও কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিন প্রমূখ। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
আলোচনা শেষে কেক কেটে এবং দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বর বিতরণের মাধ্যমে দৈনিক ইত্তেফাকের জন্মদিন উদ্যাপন করা হয়।
 
ইত্তেফাক/কেকে