লুইস সুয়ারেজ ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর প্রত্যেকটি এল ক্লাসিকোতেই দলীয় লড়াইয়ের বাইরে আরেকটি লড়াই ছিল- বিবিসি (গ্যারেথ বেল, করিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো) বানাম এমএসএন (লিওনেল মেসি, সুয়ারেজ, নেইমার)।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার খেলায় যেটা মিস করেছে ফুটবল বিশ্ব। বার্সার হয়ে চার বছর লড়ায় এল ক্লাসিকোসে নেইমারের আগ্রহ সাধারণের চেয়ে কিছুটা বেশিই থাকার কথা। অথচ খেলার আগে ধ্রুপদী লাড়াই না দেখার কথা জানিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি এখন পিএসজি নিয়েই আগ্রহী, এল ক্লাসিকো দেখব না।’ পিএসজির তারকার কথার সঙ্গে মিশে আছে বিষাদ, বিদ্বেষ। গত আগস্টে ফরাসি ক্লাবটিতে যোগদানের পর এরই মধ্যে গুঞ্জন উঠেছে নিকট ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন তিনি। তবে ক্লাবের মালিক নাসের আল-খেলাইফি জানান, ‘এটা অসম্ভব। আশার ফানুস ফুলিয়ে লাভ নেই।’
ইত্তেফাক/ রেজা