ভাণ্ডারিয়ায় ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 
ভাণ্ডারিয়ায় আজ রবিবার দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমানের উদ্যোগে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় কেক কাটা হয়। 
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। 
 
বিশেষ অতিথি ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, অফিসার্স ইনচার্জ মো. শাহাবুদ্দিন। 
 
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, পৌর কাউন্সিলর মো. ইউসুফ আলী আকন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী,  উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন মিয়া শাহিন, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু, জেপি নেতা মো. সেন্টু মোল্লাসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী কেক কাটায় অংশ গ্রহণ করেন।   
        
পরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা ছাড়াও দৈনিক ইত্তেফাকের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিন খান। 
 
ইত্তেফাক/কেকে