নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টায় প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক র্মীজা নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুনীর চৌধুরী, সাংবাদিক কার্তিক দাস, শামীমুল ইসলাম টুলু, সাইফুল ইসলাম তুহিন, মিরাজ খান, শরিফুল ইসলাম বাবলু, আল আমিন, আসাদ রহমান, মধু সরকার, দৈনিক ইত্তেফাকের নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান, কালিয়া সংবাদদাতা এম এম ওমর ফারুক, লোহাগড়া সাংবাদদাতা শরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
ইত্তেফাক/কেকে