জমকালো আয়োজনে আড়াইহাজারে বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আড়াইহাজার থানা প্রেসক্লাবে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ওসি এম এ হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদির, ব্রাক্ষন্দী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ উদ্দিন ভুইয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইয়াহিয়া স্বপন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, ব্যাংকার আবুল হোসেন, কবি ও সাহিত্যিক মোশাররফ মাতুব্বর, আড়াইহাজার থানা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যায়যায় দিনের রফিকুল ইসলাম রানা, আলোকিত সময়ের জাকির হোসেন, অনলাইন পুর্বাপারের সম্পাদক মহিতুল ইসলাম হিরু, দৈনিক মানবজমিনের বাদল আহমেদ, দৈনিক আমাদের সময়ের মোঃ শাহজাহান, দৈনিক জনতার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, কবি ও সাহিত্যিক অরণ্য সৌরভ, শিক্ষক নেতা আনোয়ার হোসেন, দৈনিক ইনকিলাবের আলআমিন ভুইয়া, ব্যাবসায়ী বশির আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, প্রমুখ।
আলোচনা সভা শেষে নির্র্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ইত্তেফাক/কেকে