মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, কেক কাটা, পাঠক সমাবেশ ও সুধি সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ইত্তেফাকের কুলাউড়া সংবাদদাতা ও জেলার প্রবীণ সাংবাদিক সুশীল সেন গুপ্তের সভাপতিত্ব ও জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আনোয়ারুল হক, হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, প্রেসক্লাব সভাপতি এমএসালাম, সম্পাদক এসএম উমেদ আলী। 
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবে সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, বিটিভি জেলা প্রতিনিধি হাসনাত কামাল, বাংলারদিন সম্পাদক বকশি ইকবাল, ইত্তেফাকের কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমিন মিল্টন, শ্রীমঙ্গল সংবাদদাতা অনুজ কান্তি দাশ, বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রী রুমা আক্তার, ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স লিডার সুমা আক্তার, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান, জেলা শ্রেষ্ঠ কৃষক সালেহ আহমদ, অনুষ্ঠান প্রযোজক মো. আল আমীন প্রমুখ।
 
পরে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে উদ্বোধন করেন। অনুষ্ঠানমালায় শিক্ষক, ছাত্র, অভিবাবক, বিজ্ঞাপণদাতা, পাঠক, পত্রিকার এজেন্ট, ব্যবসায়ী, কৃষক, আইনজীবী, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায়। একে একে নানান শ্রেণি-পেশার মানুষ সকাল সাড়ে ৯টা থেকে আসেন ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে। 
 
ইত্তেফাক/এমআই