‘ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না’

‘ইত্তেফাক মানেই একটি ইতিহাস। ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। স্বাধীনতা, গণআন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণেই পত্রিকাটির প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। নিজের জীবনে কিছু না করে তিনি ইত্তেফাককে দেশ, জাতি ও জনগণের মুখপত্র হিসেবে গড়ে তুলেছেন। তাই ২৪ ডিসেম্বর বাঙালির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ইত্তেফাক মিশে আছে আপন মহিমায়। অতীতের ন্যায় আগামীদিনেও ইত্তেফাক দেশ ও জনগণের কল্যাণে এর ধারাবাহিকতা রেখে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।’ 
 
ইত্তেফাক প্রকাশনার ৬৫ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার সকাল ১১টায় কুমিল্লা টাউনহলের মুক্তিযুদ্ধ কর্নারে আয়োজিত আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটার বর্ণাঢ্য কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। 
 
দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন- কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওমর ফারুক, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন- কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খান, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন আহমেদ, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান ড. আহমেদ আবদুল্লাহ্, মহানগর ঐক্য সংহতির সদস্য সচিব মো. আবুল বাসার প্রমুখ। 
IMG0
সাংবাদিক মীর শাহ আলমের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম দুলাল, মো. সহিদ উল্লাহ, এম. সাদেক, কাজী এনামুল হক ফারুক, মো. কামাল উদ্দিন, আবুল খায়ের, ওমর ফারুকী তাপস, সাদিক মামুন, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইমতিয়াজ আহমেদ জিতু, জসীম উদ্দিন চাষী, আবদুল জলিল ভূঁইয়া, তাওহীদ হোসেন মিঠু, জাহিদুর রহমান, এম.এইচ মনির, কাজী মীর আহমেদ মীরু, এম.এ কুদ্দুস, জুনায়েদ শিকদার তপু, আনিছুর রহমান চৌধুরী সেতু, এমদাদুল হক সোহাগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লা টাউনহল থেকে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দের অংশগ্রহণে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কেক কেটে ইত্তেফাকের জন্মদিন পালন করা হয়।
 
ইত্তেফাক/এমআই