দৈনিক ইত্তেফাক তার ঐতিহ্য ধরে রেখে মানুষের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। গণমানুষের মুখপত্র হিসেবে দৈনিক ইত্তেফাক ৬৫ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার ময়মনসিংহ প্রেসক্লাবে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক কাজী মো. ইয়াসীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের সহসভাপতি ডা. কেআর ইসলাম, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহম্মেদ, দৈনিক জাহানের সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ বুক স্টলের পক্ষে মো. আজিজুর রহমান, ইত্তেফাকের নান্দাইল সংবাদদাতা শাহ্ আলম ভূঁইয়া, গফরগাঁও সংবাদদাতা মো. আতাউর রহমান মিন্টু, ফুলপুর সংবাদদাতা মো. জাহাঙ্গীর আলম ও হালুয়াঘাট সংবাদদাতা মো. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
ইত্তেফাক/আরকেজি