সারা দেশের ন্যায় চুনারুঘাট প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ইত্তেফাক সংবাদদাতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, ফিল্যাস সাংবাদিক ইবনেজামান শামছু, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, মুহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, ইসমাইল হোসেন বাচ্ছু, তাহের, সাংবাদিক সুলতান খান, পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, সাংবাদিক রুবেল, সুখদেব নাথ, এস আর সুজন, নাজিরুজ্জামান শিপন, সাইফুর রহমান, তোফাজ্জল ইসলাম, মোঃ জসিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ইত্তেফাক স্বাধীনতা অর্জনে মাইল ফলক ভূমিকা রেখেছিল।
ইত্তেফাক/ রেজা