বর্ণাঢ্য আয়োজনে রংপুরে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রবিবার রংপুরে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে আহার পার্টি সেন্টারে দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ও রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন- রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, কথা সাহিত্যিক অ্যাডভোকেট এমএ বাশার টিপু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) রংপুর জেলা সভাপতি সাখাওয়াত রাঙ্গা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু চেতনা পরিষদের আহ্বায়ক শামীম তালুকদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বনোমালী পাল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুরের সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক রকিবুল হাসান বুলবুল, রংপুর জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি নজরুল ইসলাম হক্কানী, রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী। 
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রির্পোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল হোসেন সরকার বাবলু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আতোয়ারুজ্জামান লাঞ্চু, বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতিক রেজাউল করিম মুকুল, বিশিষ্ট সমাজ সেবক জয়িতা ডা. সমর্পিতা ঘোষ তানিয়া, রংপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধীমান ঠাকুর ভট্টাচার্য, নারী উদ্যোক্তা ইরা হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মশিউর রহমান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলার চোখের সভাপতি তানবীর হোসেন আশরাফী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক শিহুরুল আলম স্মরণ, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরীয়া তুষার, সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এইচ.এম নূর আলম, সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ প্রমুখ। 
 
পরে দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলীকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং ইত্তেফাক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক এমপি তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন, কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওনের দীর্ঘায়ু ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
 
ইত্তেফাক/এমআই