ইত্তেফাকের ৬৫তম বর্ষে পর্দাপণ উপলক্ষে লক্ষ্মীপুরে রবিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলা ও বাঙালির ৬৫ বছরের ইতিহাসের সারথি ও বাঙালির সংগ্রামের ভ্যানগার্ড দৈনিক ইত্তেফাকের অগ্রযাত্রার শুভ-কামনা করা হয়।
র্যালিটি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোজ গার্ডেন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতে কেক কেটে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিঞা মো. গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি ছিলেন, স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, অধ্যক্ষ মো. বাবুল হোসাইন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, মো. কাউছার, সিনিয়র সহ-সভাপতি এমজে আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, রায়পুর উপজেলা প্রতিনিধি এম আর সুমন ও কমলনগর উপজেলা প্রতিনিধি এম এ মজিদ।
ইত্তেফাক/আরকেজি