বাগমারায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযপান

রাজশাহীর বাগমারায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ  উপলক্ষে রবিবার বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম কেক কেটে ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন। এ সময় ইত্তেফাকের উত্তরোত্তর সমৃদ্ধ ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর রামনগর বিএম কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল মালেক, সহকারি শিক্ষক মুনছুর রহমান, উপজেলা বিআরডিপি কর্মকর্তা আমাতুল হাকিম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ও আমাদের রাজশাহীর প্রতিনিধি ইউসুফ আলী সরকার, প্রেসক্লাবের সহসভাপতি এবং  নয়া দিগন্ত ও সোনালী সংবাদের বিশেষ প্রতিনিধি আবু বাককার সুজন, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ও দৈনিক ইত্তেফাকের বাগমারা সংবাদদাতা ও প্রেসক্লাবের সহসভাপতি মাহফুজুর রহমান প্রিন্স প্রমুখ।
 
ইত্তেফাক/ রেজা