আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা। ১৯৪৭ সালে বাংলাদেশের স্বাধীনতার বীজ যখন অঙ্কুরিত হয়েছিল, তখনি দৈনিক ইত্তেফাকের সূচনা হয়েছিল। এরপর থেকে দৈনিক ইত্তেফাক বেড়ে ওঠার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এদেশের স্বাধীনতার প্রেক্ষাপট সৃষ্টিতে কাজ করছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় হোটেল নাইস ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে দৈনিক ইত্তেফাকের ৬৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী-সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে দৈনিক ইত্তেফাকের নিবির সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরুতে ২৫ মার্চের কালরাত্রে দৈনিক ইত্তেফাক ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপরও ইত্তেফাকের লেখনী থামানো যায়নি। ইত্তেফাকও মুক্তিযুদ্ধের সংগ্রাম নেমেছিল। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাসেই পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইত্তেফাক দেশের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে, এর এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহীর সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও নাগরিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
দৈনিক ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, ক্যাব রাজশাহীর সভাপতি, সাংবাদিক কাজী গিয়াস, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, এসএটিভির স্টাফ রিপোর্টার জিয়াউল গনি সেলিম, দৈনিক সোনালী সংবাদের সিনিয়র রিপোর্টার তৈয়বুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আসলাম উদ দৌলা, শাহীন ক্যাডেট একাডেমি রাজশাহীর পরিচালক হাবিবুর রহমান, ইত্তেফাকের পুঠিয়া প্রতিনিধি হাসমত দৌলা, পবা প্রতিনিধি ডা. আনিছুর রহমান, বাঘা প্রতিনিধি নুরুজ্জামান, ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক জনকণ্ঠের ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার আমজাদ হোসেন শিমুল, কালেকণ্ঠের ফটোসাংবাদিক মো. সালাহ উদ্দিন, গাজী টিভির স্টাফ রিপোর্টার রাশেদ ইবনে ওবায়েদ, বাংলানিউজ ২৪ডটকমের স্টাফ রিপোর্টার শরীফ সুমন, ভোরের ডাকের প্রতিনিধি জামাল উদ্দিন, সমাচারের প্রতিনিধি আবুল কালাম আজাদ, নতুন প্রভাতের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের উপরেজিস্ট্রার মো. সফিকুল ইসলাম, সমকাল ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিবসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি