বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পিরোজপুরে পালিত বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। পিরোজপুর প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য এই আয়োজনের।
 
ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, প্রফেসর আব্দুল জলিল আকন, জেলা তথ্য অফিসার মহসিন হোসেন, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী নেত্রী মনিকা মন্ডল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন ও প্রেসক্লাব সফিউল হক মিঠু।
 
সুধী সমাবেশে বক্তাগণ বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনে দৈনিক ইত্তেফাকের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি ইত্তেফাক প্রতিষ্ঠাতা সম্পাদক ও পিরোজপুরের কৃতি সন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজীবন কৃতিত্বপূর্ণ অবদানকে তুলে ধরেন। ইত্তেফাক প্রতিষ্ঠা ও প্রকাশনা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভুমিকাকেও স্মরণ করা হয়।
 
ইত্তেফাক যেমন ছয় দশকেরও বেশী সময় ধরে চলমান তা শতবর্ষ ধরে আধুনিক প্রজন্মের চেতনার ধারক হিসেবে তার জয়যাত্রা অবিরল রাখুক-বক্তাগণ এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, নারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, জেলা-উপজেলার ইত্তেফাকের কর্মীরা অংশ নেন।
 
ইত্তেফাক/কেআই