যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনের উদ্বোধন করেন।
এ উপলক্ষে রবিবার কেশবপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে অলোচনা সভার আয়োজন করা হয়। খেলাঘর আসরের জাতীয় পরিষদ সদস্য ও কেশবপুরের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, অবসর প্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেশবপুর শাখার সভাপতি সাংবাদিক শেখ শাহীন, স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের পরিচালক আকমল আলী, কেশবপুর কলেজের প্রভাষক রুবিয়া খানম, কেশবপুর ড্রাগ এ্যাণ্ড কেমিষ্ট সমিতির সাধারণ সম্পাদক শংকর পাল, সিপিবি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন মন্ডল, কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, রুহল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী, সাংবাদিক দিলীপ মোদক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
বক্তারা ইত্তেফাকের সাফল্য ও ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার জীবনীর উপর আলোচনা করেন।
ইত্তেফাক/ রেজা