বরিশালে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে রবিবার দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।  বিকেল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, ডিজিএফআই প্রধান কর্নেল জিএম শরিফুল ইসলাম, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, র‌্যাব-৮’র এএসপি সোয়েব আহমেদ খান, বরিশাল ক্লাবের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক এসোসিয়েশনের সভাপতি ও এম রহমান নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী হারুন অর রশিদ, রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী দুলাল আহমেদ।
 
এ সময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ফরহাদ সরদার, কোতয়ালী মডেল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, বর্ষিয়ান সাংবাদিক এসএম ইকবাল, নূরুল আলম ফরিদ, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার শাহীন হাফিজ, গৌরনদী উপজেলা প্রতিনিধি জামাল উদ্দিন, বানারীপাড়া উপজেলা প্রতিনিধি রাহাত সুমন, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, মুলাদী উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন সুমন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী ও পত্রিকার স্থানীয় এজেন্টগণ। 
 
এদিকে দৈনিক ইত্তেফাকের ৬৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বরিশাল অফিসে বর্নিল সাজে সাজানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে ইত্তেফাকের লোগো সহ বিলবোর্ড স্থাপন ও প্রচার-প্রচারনা করা হয়। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্ম দিন উপলক্ষ্যে বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও মিষ্টি নিয়ে বরিশাল কার্যালয় আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত সাফল্য কামনা করেন। 
 
ইত্তেফাক/ রেজা