দেশের প্রাচীনতম ঐতিহ্য ইত্তেফাক

 
বাঙালি জাতির মহান স্বাধীনতার যুদ্ধের সাক্ষী, দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী পত্রিকা ‘দৈনিক ইত্তেফাক’ এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে।
 
রবিবার দুপুরে ঠাকুরগাঁও ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অব) মো. সালেহউদ্দিন খান।
 
পরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মাহফুজ কবির, জেলা সিভিল র্সাজন ড. খয়রুল কবির, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী, সাপ্তাহিক উত্তর কথার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আখতার হোসেন রাজা, শাহীন ফেরদৌস, মনসুর আলী, ফজলে ইমাম বুলবুল, ফিরোজ আমিন সরকার, ইত্তেফাকের পীরগঞ্জ প্রতিনিধি ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী প্রমুখ।
 
বক্তারা এসময় বলেন, স্বাধীনতা যুদ্ধের যে গণদাবি সে দাবির মুখপাত্র হিসেবে ইত্তেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদেশের গণতান্ত্রিক আন্দোলন, ৬ দফা থেকে শুরু করে ১১ দফা, আইউব-মোনায়েম এর পতন এবং বাংলাদেশের ইতিহাসে ইত্তেফাক যে ভূমিকা রেখেছে তা চিরস্মরণীয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ইত্তেফাক বলিষ্ঠ ভূমিকা পালন করে এসেছে, আগামীতেও এর দাপটে টিকে থাকবে।
 
ইত্তেফাক/আরকেজি