ফেনীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশের প্রবীণতম পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে বেলা ১২টার সময় জেলা ও উপজেলার সকল ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হন। ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরীসহ অতিথিবৃন্দরা। তারা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম। ফেনী পৌরসভার প্যানেল চেয়ারম্যান আশরাফুল আলম গীটার, ইত্তেফাক পাঠক ফোরামের সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি শাহ্জালাল রতন, জনকন্ঠ ও এনটিভি’র জেলা প্রতিনিধি ওসমান হারুন দুলাল, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ফেনী জেলা আহ্বায়ক ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি বাবু শুক দেবনাথ তপন, ফেনীর মডেল থানার পুলিশ কর্মকর্তা রাশেদ খান চৌধুরী, শিশু-কিশোর সংগঠন পায়রা’র চেয়ারম্যান জাহিদ হোসেন বাবলুসহ জেলা ও উপজেলার ইত্তেফাকের পাঠক, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই