নকলায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 
নকলায় বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নকলা উপজেলা পরিষদ কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
দৈনিক ইত্তেফাকের নকলা সংবাদদাতা মুহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, হাজী জালাল মামুদ কলেজের উপাধ্যক্ষ ও নকলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. আলতাব আলী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দৈনিক আলোকিত বাংলাদেশের সংবাদদাতা মো. মোশারফ হোসেন, দৈনিক আমাদের অর্থনীতির সংবাদদাতা শফিউল আলম লাভলু, দৈনিক স্বজনের সংবাদদাতা জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক তথ্যধারা সংবাদদাতা শাহাজাদা স্বপন, দৈনিক ভোরের দর্পনের সংবাদদাতা ইউসুফ আলী মন্ডল, দৈনিক নবরাজের সংবাদদাতা জিয়াউল হক, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সংবাদদাতা নাসির উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি