বিভাগীয় শহর খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে খুলনা বু্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা এবং স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগ নেতা আজমল আহমেদ তপন, অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, মহানগর জেপির সহ-সভাপতি মো. হায়দার আলী হাওলাদার, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম. আবু জাফর, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এফএম ইকবাল, জেলা জাতীয় পার্টির (এ) সাংগঠনিক সম্পাদক আসগর হোসেন সাব্বির, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, জনউদ্যেগের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, কেসিসির কাউন্সিলর মাহবুব কায়সার, খুলনা ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন প্রমুখ।
IMG0
এছাড়া খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর রায়, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ আলী খান, শেখ আবু হাসান, এস এম নজরুল ইসলাম, ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহম্মদ আলী সনি, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, খুলনা জেলা ফটো জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি বাপ্পী খান, খুলনা টিভি জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি মুন্সী মো. মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক রকিব উদ্দীন পান্নু, সাংবাদিক শেখ দিদারুল আলম, অরুণ সাহা, আবু তৈয়ব, গোলাম মোস্তফা সিন্দাইনী, মল্লিক সুধাংশু, রাশিদুল ইসলাম, কৌশিক দে, মোস্তফা কামাল আহমেদ, এরশাদ আলী, কাজী শামীম আহমেদ, হেদায়েত হোসেন মোল্লা, শামসুজ্জামান শাহীন, এইচ এম আলাউদ্দীন, আব্দুল মালেক, নূরুজ্জামান, খলিলুর রহমান সুমন, আমিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, হাসান হিমালয়, শেখ আব্দুল্লাহ, এম এ জলিল, ফরিদ রানা, তরুণ চক্রবর্তী বিষ্ণুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা প্রেসক্লাবে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক। এ সময় ইত্তেফাকের ফটো সাংবাদিক দেবব্রত রায়, বিজ্ঞাপন প্রতিনিধি গাজী মনিরুজ্জামান, ডুমুরিয়া থানা সংবাদদাতা জিএম আব্দুস ছালাম, দাকোপ থানা সংবাদদাতা বিধান চন্দ্র ঘোষ ও অফিস সহকারী তারিকুল আলম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেআই