দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে রবিবার সকালে এক সুধী সাবেশের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আহমেদ মোশারফ হোসেন নান্নুর নেতৃত্বে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, সাধারণ সম্পাদক গোলাম হককানী, জেলা জাপার সভাপতি হেলাল উদ্দিন, সিপিবির সাধারণ সম্পাদক এমএ রশিদ।
এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ। দৈনিক ইত্তেফাক জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবু আলা, জনকণ্ঠের জেলা প্রতিনিধি তপন কুমার খাঁ, বাংলা ভিশনের সাংবাদিক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির উপ-পরিচালক আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু মহী উদ্দীন, জেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী ও কালাই প্রতিনিধি লায়নর প্রমুখ। সুধী সমাবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন অতিথিরা।
ইত্তেফাক/আরকেজি