বোদা উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বোদা রিপোর্টার্স ইউনিটি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবদিক ও কলামিস্ট হারুন অর-রশিদ, দৃষ্টিদান সংস্থার পরিচালক মনোরঞ্জন সরকার। দৈনিক ইত্তেফাকের বোদা প্রতিনিধি আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বোদা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক, সাধারণ সম্পাদক মো. নুর নবী, সাংবাদিক রাফিউল্লাহ প্রধান রাফি, মাহমুদ হাসান বাবু, মো. রফিকুল ইসলাম, মীর আমির হোসেন আমু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি