মুলাদীতে বর্ণিল উৎসবে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পাঠক, শুভানুধ্যায়ী ও সুধীজনদের নিয়ে আনন্দ র্যালি করে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ পাওয়ার সোসাইটি। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দলমত নির্বিশেষে একমঞ্চে উপস্থিত হয়ে আনন্দ-উৎসব করে।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে অতিথিরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন ইস্যুতে দৈনিক ইত্তেফাকের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রূহের মাগফেরাত কামনা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আলমগীর হোসেন সুমন এবং মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নজিবুর রহমান ভূইয়া কামালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল-৩ আসনের এমপি অ্যাড. শেখ মো. টিপু সুলতান, সিনিয়র এএসপি মো. কামরুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, কৃষি কর্মকর্তা মো. খাইরুল ইসলাম মল্লিক, মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আ. ছত্তার খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাওলাদার, আলহাজ্ব শুকুর আহমেদ খান, মুলাদী কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, পূর্বহোসনাবাদ কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, উপজেলা যুবলীগ নেতা মনিরুল হাসান টিপু খান, উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা মির্জা আব্দুল্লাহ হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সেলিম আহমেদ চৌকিদার, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব আ. রব হাওলাদার, মুলাদী বন্দর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব এফএম মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জিয়াউল আহসান শিপু খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এমএ আজিজ হাওলাদার, চরকালেখান ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজ্বী মো. মোহসীন উদ্দীন খান, মুলাদী সদর ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান, সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন খান, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক বশির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার তালুকদার, মুলাদী মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন হাওলাদার, হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দীন চৌধুরী, কাজিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন তালুকদার, মুলাদী সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সহ-সভাপতি সুজন আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি