লালপুর উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আখচাষী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনছার আলী দুলাল, জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের লালপুর সংবাদদাতা মোজাম্মেল হক, দৈনিক জনকণ্ঠের লালপুর সংবাদদাতা শাহ আলম সেলিম, সাপ্তাহিক পদ্মাপ্রবাহের স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার সংবাদের লালপুর সংবাদদাতা আশিকুর রহমান টুটুল, দৈনিক ভোরের ডাকের সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি