কুষ্টিয়ার মিরপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা হুমায়ূন কবির হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আছাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক সোহেল রানা, সদস্য ফিরোজ আহাম্মেদ, আহসান হাবীব উজ্জ্বল, মজিদ জোয়ার্দ্দার, সাংবাদিক জাহিদ হাসান জিহাদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
ইত্তেফাক/নূহু