ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোডে আবু তাহের সুপার মার্কেটে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলী তাহের মজুমদার। তিনি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ক্ষুরধার লেখনীর ব্যাপক প্রশংসা করেন এবং তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও ইত্তেফাকের সাবেক কুমিল্লা জেলা সংবাদদাতা মরহুম গোলাম মোস্তফা চৌধুরীর রুহের মাগফিরাত কামণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, মুক্ত কাগজের স্টাফ রিপোর্টার মু. এহতেশামুল আরেফিন রুমেল, আল্ খামিছ ইন্টারন্যাশনালের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, ব্যবসায়ী মো. আনিছুর রহমান, সফিউল, বেলতলী উচ্চ বিদালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু