বড়দিন উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘উপহার’। বিগত দু-বছরের ধারাবাহিকতায় এবার উপহার-৩ নির্মিত হয়েছে। ডেবিট প্রণব দাশের মূলগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আপেল মাহমুদ।
জয়ন্ত রোজারিওর পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মৌটুসী, স্বাধীনতা, চমক তারা, দিলীপ গোমেজ প্রমুখ।
১৩ বছরের শিশু মৌরী গোমেজ গল্পের প্রধান চরিত্র। শিশু বয়সেই মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে মৌরী। সে প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করে। তার দ্বারা মানুষ ভীষণভাবে প্রভাবিত হয়। মানুষকে ভালো করার এক অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে মৌরী।
ছোট্ট মৌরীর মূল্যবোধের কাছে হার মানতে হয় অনেক বড় মানুষেরও। গল্পে মৌরী এমন একটি চরিত্র যে নিজে প্রতিদিন স্কুলে হেঁটে যায়, হেঁটে আসে।
ইত্তেফাক/আনিসুর