কালিয়াকৈরে মাটির নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 
গাজীপুরের কালিয়াকৈরে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচিত এক নারীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে ধানক্ষেতের মাটির নিচে চাপা অবস্থায় ওই নারীর লাশ পাওয়া যায়। নিহত নারীর আনুমানিক  বয়স (৩০)।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার বড় গোবিন্দপুর এলাকার কৃষক নান্নু মিয়া ওই দিন সকালে তার ধান ক্ষেতের মাটি কাটার সময়  অজ্ঞাত পরিচিত এক নারীর  পা বেরিয়ে আসে। বিষয়টি চাপাইর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুস সবুরকে  জানালে সে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খোড়ে ওই নারীর বিকৃত  লাশ উদ্বার করে। লাশটির পরনে ছিল আকাশি রঙ্গের শেলুয়ার,হলুদ রংঙ্গের কামিছ, গলায় মাফলার পেঁচানো এবং কালো বোরখা । এছাড়া তার নাক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আগাতের চিহ্ন  রয়েছে। 
 
কালিয়াকৈর থানার  (ওসি) অপারেশন মোঃ ছানোয়ার জাহান বিষয়টি নিশ্চত করেছেন।

ইত্তেফাক/এএম।