কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারী ইউনিয়নে চুরি করতে গিয়ে চোরেরা সফুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা টিপে হত্যা করেছে। আজ সোমবার দুপুরে পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে মৃত হাতেম খাঁ এর স্ত্রী সফুরা খাতুন (৬৫) তার নিজ ঘরে নাতির সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল চোর সিঁদ কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ সময় বৃদ্ধা টের পেলে তাকে গলাটিপে হত্যা করে চোরেরা পালিয়ে যায়।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, বৃদ্ধাকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।পুলিশ চুরির ঘটনাসহ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখছে।
ইত্তেফাক/কেকে