মুরাদনগরে চোরাই অটোরিকশাসহ আটক ১

 
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রাম থেকে রবিবার রাতে একটি চোরাই অটোরিকশা উদ্ধারসহ বিল্লাল হোসেন (২৮) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত চোরাই চক্রের সদস্য বাখনগর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নুরে খোদা সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ তাকে গ্রেফতার করে।
 
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত চোরাই চক্রের সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। চোরাই চক্রের মূল হোতাদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
 
ইত্তেফাক/কেকে