রাউজানে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলো 'ফুলঝুঁড়ি' তে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে সম্পন্ন হয়। রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ও ইত্তেফাকের সংবাদদাতা গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, রাউজান পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের কন্ঠ ও পূর্বকোনের প্রতিনিধি জাহেদুল আলম, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম. বেলাল উদ্দিন, সাবেক সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি প্রদীপ শীল, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীপাড়া এস এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর শামিমুল ইসলাম চৌধুরী সামু, রাউজান পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতির সভাপতি তসলিম উদ্দিন, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে, রাউজান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণী রানা, পাহাড়তলি বাজার কমিটি সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ মোরশেদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব প্রমুখ।
সভায় বক্তারা ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, মুক্ত বাংলার প্রথম দৈনিক ইত্তেফাক দেশের ক্রান্তিকালে গুরুত্ববহ ভুমিকা পালন করেছিল। প্রাচীনতম দৈনিক ইত্তেফাক এদেশের ইতিহাস, সংগ্রাম, স্বাধীনতাসহ সকল ইতিহাসের স্বাক্ষী। সচেতন জাতি গঠনে ইত্তেফাক বড় ভুমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় এদেশের সচেতন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে পাঠক প্রিয় এই দৈনিক।
ইত্তেফাক/কেকে