আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজার উপজেলার ফায়ার সার্ভিস ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা সদরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস আড়াইহাজারের ইনচার্জ রণজিত কুমার সাহা ও আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেনসহ কর্মকর্তাগণ অংশ নেন। এ সময় ফায়ার সার্ভিসের সাথে ব্র্যাকের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াইহাজারবাসীকে অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতন করতে এ মহড়ার আয়োজন করে —ইত্তেফাক