নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন সম্পন্ন

 
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে মাহবুবুর রহমান মাসুমকে বিপুল ভোটে পরাজিত করে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর আহাম্মেদ টিটু। সিনিয়র সহসভাপতি পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ডা. একেএম শফিউল আলম ফেরদৌস ও সহসভাপতি পদে শেখ হাফিজুর রহমান। শনিবার রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খালেদ হায়দার খান কাজল। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীদের সমর্থকরা বাদ্য বাজানা সহকারে উল্লাস প্রকাশ করতে থাকেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় ক্লাব সদস্য ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার খালেদ হায়দার খান কাজল। 
 
ইত্তেফাক/আরকেজি