চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার চুনতিস্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কের হোটেল মিডওয়ে ইন এলাকায় সোমবার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো: নাজিম উদ্দিন(২৫)। তিনি বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর এলাকার চাম্বী হিমছড়ি পাড়ার মো: রিদুওয়ানের পুত্র।
জানা যায়, নাজিম উদ্দিন মোটরসাইকেলযোগে উক্ত এলাকায় পৌঁছলে মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। সে সময় পিকআপটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
ইত্তেফাক/নূহু