সাফ অনূর্ধ্ব—১৫ নারী চ্যাম্পিয়ন-শিপে বাংলাদেশ শ্রেষ্ঠত্ব অর্জন করায় খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী সালাহউদ্দিন। বাফুফে ভবনে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সাফের সভাপতি এবং বাফুফের সভাপতি সালাহউদ্দিন শুরুতেই সংবাদ মাধ্যমকে বলেন,‘আমাদেরকে হাইলাইট করবেন না। এই মেয়েদেরকে করুন।’
মেয়েদের ফুটবল নিয়ে ৫০ জন ফুটবলার নিয়ে সাফের সভাপতি আগামী চার বছরের জন্য এটা পরিকল্পনা করতে চান। যেটা অনুসরণ করে নারী ফুটবল এগিয়ে যাবে। চার বছরের জন্য ১২ কোটি টাকার প্রয়োজন। বছরে লাগবে ৩ কোটি টাকা। সালাহউদ্দিন বললেন,‘একটা দেশে তিন কোটি কোনো ব্যপার না।’ তিনি বলেন,‘মেয়েদের ফুটবল উন্নয়নে সাপোর্ট দরকার। আমি ৫০ জন খেলোয়াড় ক্যাম্পে নেব। আমার লক্ষ্য অনুর্ধ্ব-২০ ফুটবলের বাছাই। করপোরেট হাউস আছে তারা ইচ্ছা করলে সাপোর্ট করতে পারে। আমরা যে অর্থ পাই তার ১২০ ভাগই খরচ করছি ফুটবলে।’ ব্যক্তিগত ভাবেও কেউ যদি আসে সহযোগিতা দেয় সেটাকেও আমন্ত্রণ জানিয়েছেন সাফের সভাপতি। সালাহউদ্দিন বলেন,‘আমাদের সামনে অনূর্ধ্ব—২০ ফুটবলের বাছাই রয়েছে। আমরা টার্গেট করে এগিয়ে যাবো।’ পুরুষ ফুটবলে সালাহউদ্দিনের সময়ে বাংলাদেশ সাফের ট্রফি পায়নি। সালাহউদ্দিন বললেন,‘পুরুষ ফুটবল দল আমার হাতে থাকে না। এই মেয়েরা আমার হাতে থাকে। আমি দেখাশোনা করতে পারি।’ সাফে বাংলার কিশোরীরা শ্রেষ্ঠত্ব অজর্ন করায় বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন,‘আমরা এই ট্রফি আমরা প্রধানমন্ত্রীকে উত্সর্গ করলাম।
ইত্তেফাক/নূহু