সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। নাম প্রকাশ না করার শর্তে মালামত এলাকার কয়েকজন বলেন, শীতকালটা কোনোক্রমে কাটে; কিন্তু বর্ষাকাল এলেই শুরু হয় দুুর্ভোগ। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় জমেছে হাঁটু পানি। আর ঘর-বাড়ি তলিয়ে গেছে কোমর পানিতে। ৫ শতাধিক পরিবার মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের কাছে আশু পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।